শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শায়েস্তাগঞ্জে বিউটি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকায় মানববন্ধন

  • আপডেট টাইম শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ৬৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ধর্ষণের পর কিশোরী বিউটি আক্তারকে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ঢাকায় মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘বিউটি আক্তার-এর ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে আমরা’ শিরোনামে ‘নিপীড়নের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে মূল হোতাকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের সময় বেধে দেওয়া হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
আয়োজকদের অন্যতম রবিন আহসান বলেন, হবিগঞ্জের কিশোরী বিউটিকে ধর্ষণের ঘটনায় মামলা করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো তাকে হত্যা করা হলো। এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। মোবাইল ফোন ট্র্যাক করে মূল অপরাধীকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
রবিন আহসান আরও বলেন, ‘বাংলাদেশে আজ কোনো জায়গায়ই নারীরা নিরাপদ নয়। অথচ দীর্ঘ ২৭ বছর ধরে নারীরা শীর্ষ ক্ষমতায়। আমরা সারাদেশের নারীদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com