মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিমুলের সমর্থনে শহরে গণসংযোগ

  • আপডেট টাইম শনিবার, ১৫ মার্চ, ২০১৪
  • ৫০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নূরুন্নাহার শিমুলের হাঁস মার্কার সমর্থনে শহরে গণসংযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিএনপি, যুবদল, ছাত্রদল, ওলামাদলের কয়েক’শ নেতাকর্মী নিয়ে শহরে গণসংযোগ করেন নূরুন্নাহার শিমুল। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ এনামুল হক সেলিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহীন, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা ওলামাদলের সভাপতি ক্বারী মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক মাওঃ কাশেম বিল্লাহ নোমান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, হুমায়ূন কবির রাজু, সালাউদ্দিন টিটু, হাসবী সাঈদ চৌধুরী, ছাত্রনেতা ফারুক আহমেদ, পৌর যুবদল সভাপতি শফিকুর রহমান সিতু, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আলম সাজন, শ্যামল আহমেদ, গাজী আক্তার, শেখ মামুন, ইমরান, তাজুল মিয়া, আব্দুল হক, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান শাওন, যুগ্ম আহ্বায়ক পলাশ, রিংকু, মহিলাদল নেত্রী সুফিয়া বেগমসহ অসংখ্য নেতাকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com