শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

আমি সাড়াজীবন হবিগঞ্জবাসীর সেবা করে যাব-আতিকুর রহমান

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮
  • ৬৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক গত ২৪ মার্চ ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্দ্যানে “মহা-সমাবেশ” সফল করার জন্য হবিগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি হবিগঞ্জ এর জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠন সহ হবিগঞ্জ-এর আপামর জনগনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি বলেন আমি জন্ম নিয়েছি হবিগঞ্জে এবং আমার সাড়া জীবন আমি হবিগঞ্জবাসীর সেবা করেই কাঠিয়ে দিতে চাই। তিনি বলেন-আমি দীর্ঘদিন যাবত হবিগঞ্জবাসীর ভালবাসা পেয়ে নিজেকে রাজনীতি ও সমাজসেবায় নিয়োজিত রেখেছি। ভবিষ্যতেও তেমনি হবিগঞ্জবাসীর সেবায় কাজ করে যেতে চাই। তিনি বলেন পার্টির চেয়ারম্যান আমাকে লাখাই-হবিগঞ্জ (হবিগঞ্জ-৩) অথবা মাধবপুর-চুনারুঘাট (হবিগঞ্জ-৪) যে আসন থেকে মনোনয়ন দিবেন আমি সেই আসন থেকেই নির্বাচন করতে প্রস্তুত। আমি হবিগঞ্জ-৩ ও হবিগঞ্জ-৪ দুটি আসনেই পর্যায়ক্রমে কাজ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com