শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ভর্তি মাইক্রোবাস আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ৫৫৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার মৌজপুর-চেঙ্গারবাজার রাস্তার ঘিলাতলীর কাছে ৯৬ কেজি ভারতীয় গাঁজা ভর্তি মাইক্রোবাস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি মাধবপুর উপজেলার মনতলা কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আবু তাহের জানান-বুধবার রাত প্রায় ৮টার দিকে মনতলা বিজিবি’র হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি টহলদল ওই এলাকায় অভিযান চালিয়ে ৯৬ কেজি ভারতীয় গাঁজা ভর্তি (ঢাকা মেট্রো গ ১৪-৬৫৯২) মাইক্রোবাস আটক করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মঈনউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত গাঁজার আনুমানিক মূল্য ৩ লাখ ৩৬ হাজার টাকার মতো। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com