রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈকতের মায়ের ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ৫৬৫ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডঃ হুমায়ূন কবীর সৈকত-এর মা মেহেরুন্নেছা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৫ ছেলে ২ মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বিকাল ৫টায় শায়েস্তাগঞ্জ বালিকা বিদ্যালয় মাঠে মরহুমার জানাজা শেষে মহলুলসুনাম গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্য জনিত কারনে মারা যান তিনি। মরহুম মেহেরুন্নেছা মহলুলসুনাম গ্রামের মৃত ইয়াকুব আলী মুন্সির স্ত্রী। মরহুমার পরিবার সূত্র জানায়, তিনি শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালিন সহকারি শিক্ষিকা ছিলেন। এছাড়াও তৎকালিন সময়ে সদর উপজেলা পরিষদের দুই বার মনোনীত সদস্য ও শায়েস্তাগঞ্জ ইউনিয়নের তিন বার মনোনীত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। এক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন প্রেসক্লাবের সভাপতি আ.স.ম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন।
এছাড়াও শোক জানিয়েছেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌর কাউন্সিলর আব্দুল জলিল, লন্ডনস্থ শায়েস্তাগঞ্জ সমিতির সভাপতি এডঃ মীর গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সুমন।
হবিগঞ্জ এক্সপ্রেস পরিবারের শোক ঃ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডঃ হুমায়ূন কবীর সৈকত-এর মা মেহেরুন্নেছা বেগম মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্রাচার্য্য রিংকু, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি ও এক্সপ্রেস এর সিনিয়র রিপোর্টার পাবেল খান চৌধুরী, মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া, স্টাফ রিপোর্টার এম কাউছার আহমেদ, কাজী মিজানুর রহমানসহ এক্সপ্রেস পরিবার। এছাড়াও দেশ নাট্যগোষ্ঠী, শায়েস্তাগঞ্জ থিয়েটার, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, জহুর চান বিবি মহিলা কলেজের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com