বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে র‌্যাবের অভিযান ৩ ইয়াবা ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বুধবার, ২৮ মার্চ, ২০১৮
  • ৬৪৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ৩ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। সোমবার রাত ১১টায় উপজেলার তিতারকোণা নামক স্থান থেকে ৪৮০ পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেলসহ তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হল-বাহুবল উপজেলার ভুগলী গ্রামের মোঃ ছিদ্দিক আলীর পুত্র মোঃ কাজল মিয়া (২৫) ও একই গ্রামের মোঃ তৈয়ব আলীর পুত্র মোঃ ছায়েদ আলী (২৬) ও চুনারুঘাট উপজেলার সিরিকান্দি গ্রামের হাজী আইয়ুব আলীর পুত্র কামাল মিয়া (২৭)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এসআই আশরাফুল খানের নেতৃত্বে একদল র‌্যাব উপজেলার তিতারকোণা নামক স্থানে অভিযান চালিয়ে ৪৮০ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেলসহ তাদেরকে আটক করে। পরে তাদেরকে বাহুবল মডেল থানায় সোপর্র্দ করা হয়।
এব্যাপারে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেলসহ ৩ ইয়াবা ব্যবসায়ীকে আটকের সত্যতা স্বীকার করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com