মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

শহীদদের স্মরণে এক মিনিট আলোহীন

  • আপডেট টাইম সোমবার, ২৬ মার্চ, ২০১৮
  • ৪৮৪ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার স্মরণে গতকাল রাত ৯টা থেকে ৯টা এক মিনিট পর্যন্ত হবিগঞ্জসহ সারাদেশের কোটি কোটি মানুষ আলোহীন (ব্ল্যাকআউট) কর্মসূচি পালন করেছে। কোটি কোটি মানুষ রাত ৯টায় তাদের বিদ্যুতের বাতির সুইচ বন্ধ করে এক মিনিট আলোহীন কর্মসূচিতে অংশ নেয়।
জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ব্ল্যাকআউট কর্মসূচি পালনের সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও বেশির ভাগ মানুষ তাদের বিদ্যুতের সুইচ অফ করে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে শাহাদৎ বরণকারী শহীদদের স্মরণ করেন। এর আগে ২০১৭ সালে জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী বিভিন্ন সংগঠন ২৫ মার্চে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করে।
এদিকে গত ১১ মার্চ ২৫ মার্চ কালরাতে নিহতদের স্মরণে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে এক মিনিট সবধরনের বাতি বন্ধ রাখার কর্মসূচি গ্রহণ করে সরকার।
গণহত্যা দিবসে এক মিনিট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখাসহ সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
চিঠিতে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর এবং সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে গণহত্যা দিবসে এক মিনিট ব্ল্যাকআউট কর্মসূচি পালন করতে হবে।
বাঙালির মুক্তির আন্দোলন নস্যাৎ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় বিশ্বের ইতিহাসের বর্বরতম গণহত্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com