মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে ২নং পূর্ব বড় ভাকৈর ইউপি কৃষকলীগের কমিটি গঠন

  • আপডেট টাইম সোমবার, ২৬ মার্চ, ২০১৮
  • ৫৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউপি আওয়ামী কৃষকলীগের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন কল্পে গতকাল শনিবার বিকাল স্থানীয় কাজীর বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি আওয়ামীলীগ নেতা প্রবীণ মুরুব্বী মোঃ হান্নানের সভাপতিত্বে ও ইয়াকুব আলী পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোছেন ছোবা, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ দরবেশ মিয়া ও ইকবাল বাজার তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরমনি সরকার, বিষ্ণু পদ রায়, সাংগঠনিক সম্পাদক দ্বিজেন্দ্র রায় মহাদেব, ফরহাদুজ্জামান মুহিত, ৩নং ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুহিবুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুর রউফ মিয়া প্রমুখ। এতে বক্তব্য রাখেন, রিপন মিয়া, মোঃ অলিউর রহমান, এনামুল হক, ফুল মিয়া, কুহিনুর মিয়া, ডাক্তার মিল্টন রায় প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সাহাবউদ্দিনকে সভাপতি, ইয়াকুব আলীকে সাধারণ সম্পাদক ও ইনামুল হক আজমানকে সাংগঠনিক সম্পাদক করে ২নং পূর্ব বড় ভাকৈর ইউপি আওয়ামী কৃষকলীগের ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com