বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে আকল মিয়া হত্যাকাণ্ড ॥ খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ২৫ মার্চ, ২০১৮
  • ৬৯০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে চুনারুঘাট মধ্য বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গোয়াছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম (বদরুল) এর সভাপতিত্বে ও জোয়ারমাগুরুন্ডা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ খাঁনের পরিচালনায় আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন-পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুরত আলী, কাচুয়া স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, নরপতি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, টেকারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আক্তার, বদরগাজী স্কুলের হাফিজুর রহমান, ছয়শ্রী স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, দক্ষিণ কালিশিরী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাঞ্চন কুমারসহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকগণ। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনও এতে অংশ নেন। মানবন্ধনে বক্তারা বলেন- ২৪ দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ প্রশাসন শহিদ আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার খুনিদেরকে গ্রেফতার করতে পারেনি। তারা শহিদ আকল মিয়ার খুনিদের গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com