বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রাজনগর জামে মসজিদে মুসল্লীর পকেট কাটতে গিয়ে যুবক ধরাশায়ী

  • আপডেট টাইম রবিবার, ২৫ মার্চ, ২০১৮
  • ৬৭৯ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ শহরের রাজনগর জামে মসজিদে এক মুসল্লীর পকেট মারতে গিয়ে দুই যুবক ধরাশায়ী হয়েছে। পরে গণধোলাই দিয়ে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়। আটকরা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র কালাম মিয়া (২৫) ও আজদু মিয়ার পুত্র মতিন মিয়া (২০)। গত শুক্রবার এশার নামাজের পর ওই দুই যুবক ওই মসজিদের এক মুসল্লীর পকেট মারতে যায়। এ সময় তাদেরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ জানায়, ধরমন্ডল গ্রামের একটি চক্র শহরে রয়েছে। তারা শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে এসব অপকর্ম করে থাকে। গতকাল তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com