বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

তেলিয়াপাড়ায় জেলা তথ্য অফিসের আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান

  • আপডেট টাইম রবিবার, ২৫ মার্চ, ২০১৮
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে গতকাল শনিবার মাধবপুরের তেলিয়াপাড়া সাহেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা তথ্য অফিস এই সভার অয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডঃ মাহবুব আলী। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ সাইফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভি’র জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান। মাওঃ হরমুজ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, বাঘাসুরা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুছ চকদার মাখন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত দেব রায়, নাছির খান, দিপক রায়, যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার মোল্লা, সাংবাদিক আইয়ুব খান, মাসুদ খান, ব্যবসায়ী আব্দুল মালেক মোহন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জল প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারি মোঃ হাবিবুর রহমান। সভায় বিপুল সংখ্যক নারী পুরুষ, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এর আগে জেলা তথ্য অফিস সরকারের উন্নয়ন কর্মকান্ডের উপর সংগীতানুষ্ঠান আয়োজন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com