বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে বলৎকারের অভিযোগে মাদ্রাসার মুহতামিম বহিষ্কার

  • আপডেট টাইম রবিবার, ২৫ মার্চ, ২০১৮
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল ওয়াদুদকে বলৎকারের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টায় মাদ্রাসা পরিচালনা কমিটি জরুরী মিটিংয়ে বসে এ সিদ্ধান্ত নেন। বহিস্কৃত মুহতামিম মাওলানা আব্দুল ওয়াদুদ হবিগঞ্জ সদর উপজেলার নিতাইচক গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল ওয়াদুদ জনৈক ছাত্রকে বলৎকার করেন। এ ঘটনায় গতকাল সকালে মাদ্রাসা ছাত্ররা তাকে একটি ক্লাসরুমে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা পরিষদ উপস্থিত হয়ে ছাত্রদের চাপের মুখে তাকে বহিষ্কার করেন। এ দিকে খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসেন। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দস্তগীর আহম্মদ বহিষ্কারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com