বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ২৫ মার্চ, ২০১৮
  • ৬৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২২ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কমপ্লেড় ভবনে হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের নতুন কমিটি গঠিত হয়েছে। বৃন্দাবন কলেজের প্রভাষক আ.ব.ম ফখরুদ্দিন খান পারভেজ আহ্বায়ক, অগ্রনী ব্যাংক শায়েস্থাগঞ্জ শাখার সিনিয়র অফিসার শাহ জয়নাল আবেদীন রাসেল সদস্য সচিব, পুরানগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমীরন কিশোর দাশ, জেলা প্রশাসক কার্যালয়ের মোঃ সাইদুর রহমান, হবিগঞ্জ সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ হাবিবুর রহমান বাবু, সোনালী ব্যাংক ইনাতগঞ্জ শাখার ম্যানেজার মোঃ ইব্রাহীম খলিল, হবিগঞ্জ পৌরসভায় কর্মরত মোঃ গোলাম হায়দার মুবিন, বক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন রানী দাশকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের গঠনতন্ত্রের ধারা ৯ (ঙ) (রর) অনুযায়ী আহ্বায়ক কমিটির অনুমোদন দেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ গউছ উদ্দিন চৌধুরী ও সদস্য সচিব পংকজ কান্তি দাশ পল্লব।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি সাবেক জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী পাঠান। বিশেষ অতিথি হবিগঞ্জ সদর উপজেলা সাবেক কমান্ডার ল্যান্স নায়েক মোঃ আব্দুস সহীদ, জেলা পরিষদ সদস্য ফাতেমা তুজ জোহরা রীনা, বাকী বিল্লাহ তরফদার, এনামুল হক বাবুল, শাহ কিম্মত আলী, সুজিত দাশ, তানভীর চৌধুরী, মিজানুর রহমান বাবুল, রুবেল আহমেদ, ডাঃ নিজামুল হক, দুলাল মিয়া, প্রণয় চক্রবর্তী, নিউটন তালুকদার, লিটন মিয়া, সোমা চৌধুরী, ইমন আহমেদ, হাসান প্রমূখ।
রবিবার সকাল ১০টায় জেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও রাত ৯টায় হবিগঞ্জ দুর্জয় ৭১-এ মোমবাতি প্রজ্বলন ও ব্ল্যাক আউট কর্মসূচীতে সকলকে উপস্থিত থাকতে নির্দেশ দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com