বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজ বিশিষ্ট সমাজ সেবিকা মঞ্জিলা বেগমের মৃত্যুবার্ষিকী

  • আপডেট টাইম শনিবার, ২৪ মার্চ, ২০১৮
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছের মাতা ও বিশিষ্ট সমাজ সেবিকা আলহাজ্ব মঞ্জিলা বেগমের আজ শনিবার ১৬তম মৃত্যুবার্ষিকী। তিনি ২০০২ সালের এই দিনে শায়েস্তানগরস্থ বাসভবনে ইন্তেকাল করেন। সমাজ সেবিকা মঞ্জিলা বেগমের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকালে মরহুমার কবর জিয়ারত, দিনব্যাপী কোরআন খানী, মিলাদ মাহফিল, তবারুক বিতরণ ও কাঙ্গালী ভোজ।
পারিবারিক এসব কর্মসূচীতে মরহুমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য মরহুমার পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন মরহুমার জেষ্ঠ্য পুত্র হবিগঞ্জ পৌরসভার মেয়র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং দৈনিক আজকের হবিগঞ্জের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব জি কে গউছ।
উল্লেখ্য, এরশাদ সরকারের আমলে প্রথম উপজেলা নির্বাচনে মরহুমা মঞ্জিলা বেগম বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আহমদুল হকের সাথে সরাসরি ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁর স্বামী বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব গোলাম মর্র্তুজা লাল মিয়ার সাথে তিনি ৭ বার পবিত্র হজ্জব্রত পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com