বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়ন কৃষক লীগের পরিচিতি সভা ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে হুমায়ুন কবীর রেজাকে একক প্রার্থীর দাবি

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮
  • ৬৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়ন কৃষক লীগের পরিচিতি সভা গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় পিরিজপুর মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত কৃষক লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় জনতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবীর রেজাকে দলীয় এমপি প্রার্থী ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানান।
ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সালিম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রীবাস দাশের পরিচালনায় পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবীর রেজা। এ সময় তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। কৃষক লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে তৃণমূল পর্যায়ে দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তৃতা করেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার রায়, কাজী মাসুক, সামাল হোসাইন, আরিফ মাহমুদ মজনু, সাদিকুর রহমান সাদিক, এডঃ গোলাম সারোয়ার, বানিয়াচং উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেবুল ঠাকুর, জেলা কৃষক লীগ নেতা তাপস সাহা, আজিজুল হাকিম, আজমিরীগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন, আজমিরীগঞ্জ পৌর কৃষক লীগ সভাপতি অজিত সূত্রধর, সাধারণ সম্পাদক হাবুল মিয়া, বদলপুর ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি নিরঞ্জন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ওলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সেন জয়, প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com