শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮
  • ৫০৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সরকারী কর্মকর্তাদের চাকুরী দেয়া হয়েছে যোগ্যতা ভিত্তিক। তাদের মনে রাখতে হবে, উন্নয়নমুলক কাজ করে সমাজে পরিচিতি নিতে হবে এবং বিভিন্ন শ্রেনী-পেশা লোকদের সাথে সম্মানজনক আচরণ করতে হবে। সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজের চিত্র আপামর জনতাকে জানাতে হবে। হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে নবীগঞ্জ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার সুধীজনদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা কৃষি অফিসার দুলাল উদ্দিন, মৎস্য অফিসার রাশেদুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাত হোসাইন, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার শাহনাজ ইসলাম, ডিজিএম আব্দুল বারী, উপজেলা প্রকৌশলী সৈয়দুর রহমান, জে কে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল সালাম প্রমুখ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান, নির্বাচন কর্মকর্তা আশরাফ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, শিক্ষক এটিএম বশির, কাঞ্চন বণিক, সাংবাদিক শাহ সুলতান আহমেদ, বাংলা টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন অফিসের কর্মরত কর্মকর্তা উপস্থিত ছিলেন। বক্তাগন তাদের বক্তব্যে উপজেলার বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com