শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ শহরে হাসপাতাল কর্মী নেপাল চন্দ্র দাসের উপর সন্ত্রাসী হামলা

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪
  • ৫২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শশ্মানঘাট এলাকায় অবস্থিত সেন্ট্রাল হসপিতালের সহকারী ম্যানেজারের উপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। গতকাল বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহত হাসপতাল কর্মী নেপাল চন্দ্র দাসকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।
পুলিশ ও আহত সূত্রে জানা যায়, ধানকুড়ার নীলমনি দাসের ছেলে নেপাল চন্দ্র দাস স্থানীয় সেন্ট্রাল হাসপাতালে সহকারী ম্যানেজার হিসেবে কাজ করেন। গতকাল রাত্রে হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় শশ্মানঘাট এলাকায় পৌছলে একদল সশস্ত্র উগ্র মৌলবাদী ও সন্ত্রাসী দল তার উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে তার মুখ, নাক ও চোখের উপরে নীচে গুরুতর আঘাত প্রাপ্ত হন নেপাল চন্দ্র দাস। এছাড়া তার বাম হাত ও গোপনাঙ্গ গুরুরতভাবে আহত হয়েছে। এ সময় নেপালের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী স্থানীয় একটি হাসপাতালে নেপালকে চিকিৎসার জন্য নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাসপাতালে নেপালের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে নেপাল চন্দ্র দাসের বাসা দখল করার পায়তারা করছে একই এলাকার  জনৈক সন্ত্রাসী ও তার দলবল। তারা এ হামলা চালিয়েছে বলে নেপালের পরিবার সাংবাদিকদের বলেন। তাদের দাবী, নেপালের গোপনাঙ্গ কেটে মুসলমানী করতে চেয়েছিল সন্ত্রাসীরা। সেটি করতে না পেরেই এ ধরণের ভয়ংকর সস্ত্রাসী হামলা চালিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com