বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নকীগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন ছুবা’র সমর্থনে বার্মিংহামে সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪
  • ৫৩৩ বা পড়া হয়েছে

ফারছু আহমেদ চৌধুরী, ইংল্যান্ড থেকে ॥  আসন্ন  নবীগঞ্জ উপজেলা পরিষদ  নির্বাচনে ভাইস  চেয়ারম্যান  পদপ্রার্থী  জননেতা  আক্তার হোসেন ছুবা’র সমর্থনে ইংল্যান্ডের বার্মিংহামের মিডল্যান্ডসে বসবাসরত নবীগঞ্জবাসীর পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ মার্চ বেলা ২টায় বার্মিংহামের স্মলহিথস্থ স্থানীয় একটি  রেষ্টুরেন্টে প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল হোসেন চৌধুরী ছত্তার মিয়ার সভাপতিত্বে ও কামরুল হাসান চুন্নুর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ফয়জুর রহামান এমবিই।
বক্তারা আক্তার হোসেন ছুবাকে প্রকৃত দেশপ্রেমিক আখ্যায়িত করে বলেন, তিনি ছাত্র জীবন থেকেই ছাত্র রাজনীতির পাশাপাশি সমাজ সেবায় নিজেকে জড়িয়ে রেখেছেন। মানুষের ভালবাসায় তিনি বিপুল ভোটে ইউপি’র চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তারা আসন্ন নির্বাচনে আক্তার হোসেন ছুবাকে যার যার অবস্থান থেকে নির্বাচিত করার লক্ষ্যে সহযোগীর হাত বাড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবু সুফিয়ান, কামাল আহমদ, আব্দুল কাদির আবুল, বার্মিংহাম জাসদের সভাপতি ও নবীগঞ্জ থেকে প্রকাশিক দৈনিক বিবিয়ানার পরিচালক ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব হুমায়ূন কবীর চৌধুরী, নাসির আহমদ শ্যামল ও মোশফিক চৌধুরী মোর্শেদ, মুফতি মিয়া, ছোরক মিয়া, রহতম আলী, মোহাম্মদ আবুল কাসেম, সোহেল আহমদ চৌধুরী, মোহাম্মদ শাহাজাহান খান, মহিদুল ইসলাম, মজিবর রহামান, আমিরুল ইসলাম বেলাল, বদরুল আলম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com