শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড কৃষকলীগের কমিটি গঠন

  • আপডেট টাইম সোমবার, ১৯ মার্চ, ২০১৮
  • ৫৭২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন কৃষকলীগের ২নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে গতকাল সন্ধ্যায় শ্রীমতপুর গ্রামের শাহাব উদ্দিন মিয়ার বাড়ীতে এক সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকলীগ সভাপতি কয়েছ মিয়া। সাধারণ সম্পাদক দিলীপ সরকারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ পাঠান। বিশেষ অতিথি ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দরছ মিয়া, সাধারণ সম্পাদক হেলাল চৌধুরী।
বক্তব্য রাখেন কৃষকলীগ নেতা চরিত্র রায়, যুবলীগ নেতা বদরুজ্জামান চৌধুরী স্বাধীন, ফারুক মিয়া, দেওয়ান মোস্তাক, মোহাম্মদ আলী, তাহির মিয়া, শেখ ফরিদ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রেসাদ মাহমুদ জসিম, তাঁতীলীগ আহ্বায়ক অলি খান, সদস্য সচিব জাকারিয়া প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে আব্দুর রউফ মিয়াকে সভাপতি, শাহাব উদ্দিন মিয়াকে সাধারণ সম্পাদক ও সাদেক চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কৃষকলীগের কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com