বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ২০০ পিছ ইয়াবাসহ মাদক সম্রাট আকবর গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১৮ মার্চ, ২০১৮
  • ৫৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২শ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আলী আকবরকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে মাধবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এসএম রাজু আহমেদ, মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় এসআই আক্তারুজ্জামান, এসআই মোঃ আব্দুস ছত্তার পুলিশ পৌর এলাকার গুমটিয়া সাকিনে অভিযান চালায়। এ সময় পুলিশ মাদক সম্রাট আলী আকবর (৫৩)কে আটক করে। সে পশ্চিম মাধবপুরের মৃত দেলোয়ার আলী পুত্র। এ সময় আকবরের দেহ তল্লাসী করে পলিথিনে মোড়ানো ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৬০ হাজার টাকা। পুলিশ জানায়, আটককৃত আকবর আন্তঃজেলার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৮টি মাদক মামলা রয়েছে। সে একটি মাদক মামলায় ২বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com