শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বিভিন্ন স্থানে জাতীর জনকের জন্মদিন ও শিশু দিবস উদযাপিত

  • আপডেট টাইম রবিবার, ১৮ মার্চ, ২০১৮
  • ৪৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে গতকাল ১৭মার্চ দুপুরে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি।
বিদ্যালয় গর্ভনিং বডির সভাপতি হাজী সুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শায়েস্তাগঞ্জ
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শিশু দিবস উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে। গতকাল সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্টানে ষভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জালাল আহমেদের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিরেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির।
এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
চুনারুঘাট
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ অসিত কুমার পাল, বিশেষ অতিথি ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ হারুন মিয়া। উক্ত অনুষ্টানের সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক শেখ আরশাদ আহমেদ মিহাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com