শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে আলোচনা সভায় ডাঃ মুশফিক হুসেন চৌধুরী ॥ শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্ব দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছেন

  • আপডেট টাইম শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ৫৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আওয়ামীলীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের উন্নয়নের রূপকার হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। এ সরকারের আমলে দেশে এমন কোন সেক্টর নেই যেখানে উন্নয়নের ছোয়া লাগেনি। দেশের প্রান্তিক মানুষের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, আমি জেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করার পর থেকে নবীগঞ্জ বাহুবলের উন্নয়নে হবিগঞ্জ জেলা পরিষদ থেকে রাস্তা, ইটসলিং, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমানে অনেক উন্নয়ন চলমান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুদক্ষ নেতৃত্বে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছেন। ফলে দেশের মানুষ আজ শান্তিতে আছেন। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।
গত বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামবাসী আয়োজিত উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি নোয়াপাড়া জামে মসজিদের সামনের মাঠ পাকাকরণের ঘোষণা দেন। নোয়াপড়া জামে মসজিদের মোতাওয়াল্লী মোঃ মোশাহিদ আলীর সভাপতিত্বে ও সামাজিক সংগঠন অগ্রযাত্রা নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলী হাছান লিটন এর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ জে কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল মালিক, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র (১) এটি এম সালাম, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুস সালাম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কবির মিয়া, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রাণেশ দেব। নোয়াপড়া গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, মোঃ মাসুক মিয়া, মোঃ আব্দুল হান্নান, মোঃ রকিব মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com