মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

প্রশাসনের হস্তক্ষেপে নবীগঞ্জে বাল্যবিয়ে বন্ধ

  • আপডেট টাইম শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ৫৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে মহিলা বিষয়ক কর্মকর্তা তারিন বাশার লিমা স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সহযোগিতায় গতকাল শুক্রবার ধার্য্য তারিখে বিয়েটি বন্ধ করে দেন। বাল্যবিয়ের শিকার হওয়া কিশোরী হলেন-কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের ফরিদ মিয়ার মেয়ে রুমি আক্তার। তিনি রাজরানী সুভাষিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বেতকান্দি গ্রামের জনৈক যুবকের সাথে তার বিয়ে ঠিক করা হয়। গতকাল শুক্রবার ছিল বিয়ের দিন।
এদিকে বাল্যবিয়ের এ বিষয়টি নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানান কুলসুমা নামে জনৈক মহিলা। বিষয়টি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে মহিলা বিষয়ক কর্মকর্তা তারিন বাশার লিমা স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে সাথে নিয়ে গতকাল দুপুরের দিকে কনের বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন। এ সময় কিশোরীর পরিবার প্রতিশ্র“তি দিয়েছে যে, ১৮ বছরের আগে তাকে বিয়ে দিবেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com