মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ভাষা সৈনিক সৈয়দ আফরোজ বখ্ত আইন পেশায় ৫০ বছর ॥ এমপি কেয়া চৌধুরী’র অভিনন্দন

  • আপডেট টাইম শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ৬৩১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপি ॥ ১৯৩৫ সালে জন্ম নেওয়া অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখ্ত সুশিক্ষা গ্রহণ করে নিজেকে দেশসেবায় আত্মনিয়োগ করেন। ভূমিকা পালন করেন ভাষা আন্দোলনে। মহান মুক্তিযুদ্ধেও তার বিরাট অবদান রয়েছে। তাই তিনি একজন ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। সাদামনের এ মানুষটি মূলত ঢাকায় আইন পেশায় যুক্ত হন ১৯৬৬ সালে। ১৯৬৭ সালে হবিগঞ্জে এসে এ পেশায় কাজ শুরু করেন। তারপর থেকে অতিসুনামের সাথে স্থায়ীভাবে হবিগঞ্জে এ পেশা কাজ করে যাচ্ছেন। এ হিসাবে ২০১৮ সালে আইন পেশায় তাঁর ৫০ বছর পূর্ণ হলো। এ তথ্যখানা জেনে ১৬ মার্চ শুক্রবার সকালে এমপি কেয়া চৌধুরী নিজের হাতে কেক ও ফুল ক্রয় করেন। হঠাৎ করে জেলা শহরের ইনাতাবাদ এলাকাস্থ ভাষা সৈনিক সৈয়দ আফরোজ বখ্ত’র বাসায় উপস্থিত হন এমপি কেয়া চৌধুরী। এ সময় বাসাই ছিলেন তিনি। সাথে সাথে ভাষা সৈনিক সৈয়দ আফরোজ বখ্তকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বাসার সবাইকে সাথে নিয়ে কেক কেটে আইন পেশার ৫০ বছর পূর্তি পালন করেছেন এমপি কেয়া চৌধুরী। তিনি এ ভাষা সৈনিকের সাথে শুভেচ্ছা বিনিময়কালে যেন পিতৃস্নেœহের ভালবাসায় সিক্ত হন।
এ প্রসঙ্গে এমপি কেয়া চৌধুরী বলেন, শৈশব থেকে পিতৃতুল্য মাদামনের এ বরণ্য ব্যক্তিকে দেখে আসছি। যারমধ্যে কোনদিন দেখেনি লোভ লালসা। তিনি আইন পেশায় থেকে তৃণমূল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। যার বর্ণাঢ্য এ জীবন সম্পর্কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তিনি বলেন, অত্যন্ত ভাল লেগেছে সাদামনের এ মানুষটিকে বাসায় এসে শুভেচ্ছা জানাতে পেরে।
অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখ্ত বলেন, কেয়া আমার মেয়েরমত। হঠাৎ করে সে বাসায় এসে আমাকে ফুলের ভালবাসায় সিক্ত করেছে। জীবনের শুরু থেকে কালোটাকা রোজগারের চিন্তা করি নাই। তৃণমূল মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। জীবনের বাকী সময়টুকু এভাবেই অতিবাহিত করতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com