বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বিয়ে থেকে রক্ষা পেল ৭ম শ্রেণীর ছাত্রী

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮
  • ৫৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে ১৭ বছর বয়সী এক কিশোরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে উক্ত বিয়ে বন্ধ করে দেয়া হয়। জানা যায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বক্তারপুর গ্রামের আলফু মিয়ার ১৭ বছর বয়সী মেয়ে স্থানীয় বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রীর সাথে মৌলভীবাজার এলাকার জনৈক এক বরের বিয়ের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ বিয়ে সম্পন্ন হবার কথা ছিলো। ধুমধামে চলছিল বিয়ের প্রস্তুতি। এরই মধ্যে খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান। তিনি তাৎক্ষনিকভাবে ওই ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশীদের সাথে যোগাযোগ করে বাল্য বিয়েটি বন্ধের ব্যবস্থা করে। ওই কিশোরীর জন্ম নিবন্ধন অনুযায়ী তার জন্ম তারিখ ৩১/১২/২০০০ ইং। সে অনুযায়ী তার বয়স প্রায় ১৭ বছর ১মাস। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা সরেজমিনে গিয়ে ওই স্কুল ছাত্রীর পরিবারের লোকজনের সাথে কথা বলে বিয়ে ভন্ডুলের বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা বলেন, ‘নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের আলফু মিয়ার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তাৎক্ষনিকভাবে ওই বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com