বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মোতাচ্ছিরুল ইসলামকে নির্বাচিত করুন-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০১৪
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডঃ মো. আবু জাহির এমপি বলেছেন,  বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মোতাচ্ছিরুল ইসলামকে আনারস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। মোতাচ্ছিরুল ইসলামকে বিজয়ী করলে সকল উন্নয়নের দায়ীত্ব আমার। তিনি উপজেলা নির্বাচনে মোতাচ্ছিরুল ইসলামের আনারস মার্কার পক্ষে দলীয় সকল নেতা কর্মীকে একযোগে কাজ করার আহবান জানান। তিনি গতকাল সদর উপজেলার গোপায়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আয়োজিত গোপায়া বাজারে রাতে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এলাকার বিশিষ্ট মুরুব্বি রজব আলীর সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক অ্যাডঃ আবুল কালাম আজাদের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম প্রমুখ।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, সাইফুল আহমেদ, সেলিম আহমেদ, আহম্মদ আলী, আকতার হোসাইনসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের দলীয় নেতাকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com