শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

জামিনে মুক্ত বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়া

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ৭১২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ জামিনে কারামুক্ত হলেন বাহুবল উপজেলার নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আলাউর রহমান শাহেদ। তিন মাস পাঁচদিন কারাভোগের পর উচ্চ আদালতে জামিন নিয়ে রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান। জামিনলাভের পর কারাগার থেকে বেরিয়ে এলে শত-শত নেতাকর্মী জেল গেইটে ফুলের মালা দিয়ে দু’জনকে বরণ করেন। পরে নেতাকর্মীরা তারা মিয়া ও আলাউর রহমান শাহেদকে মোটর সাইকেল শোভাযাত্রা করে উপজেলা সভাকক্ষে এক জরুরী সভায় মিলিত হন।
উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী, প্রবীণ আওয়ামী লীগ নেতা ইব্রাহীম মিয়া, ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত, কামরুজ্জামান বশির, আজমল হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল গাফফার মিল্লাদসহ দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, সংরক্ষিত নারী এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর উপর হামলার অভিযোগ এনে উপজেলার লামাতাশী ইউপি’র সংরক্ষিত নারী সদস্য পারভীন আক্তারের দায়েরকৃত মামলায় তারা মিয়া ও আলাউর রহমান শাহেদ গত ৫ ডিসেম্বর গ্রেফতার হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com