বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আহমদুল হকের সমর্থনে শহরের পুরানমুন্সেফীতে সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০১৪
  • ৫২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আহমদুল হকের সমর্থনে পৌর এলাকার পুরানমুন্সেফি রামচরণ স্কুল প্রাঙ্গনে গতকাল রাতে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক এর  সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আহমদুল হক। এতে বক্তব্য রাখেন হাফেজ আব্দুর রহমান, সুরুজ আলী, এমদাদ উদ্দিন আহমেদ নানু, শামসুল হক, আলহাজ্ব ফরিদ উদ্দিন, সৈয়দ আঃ ওয়াদুদ, শাহ আঃ কাইয়ুম, মোস্তাফিজুর রহমান ময়না, মাহমুদুর রহমান, রকিবুল হাসান ছালেক, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আবু সুফিয়ান, নুর মিয়া, আনু মিয়া, রুমেল, এম এ রকিব জালাল, কাজী মুস্তাক প্রমূখ।
সভায় বক্তারা বলেন হবিগঞ্জ জেলার একমাত্র দুর্নীতিমুক্ত জনপ্রতিনিধিশীল প্রতিষ্টান হল হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ। প্র্রশাসনকে সতর্ক করে দিয়ে বক্তারা বলেন, নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত না করলে সৈয়দ সাহেবের জন্য অতীতে যেমন সাতটি তাজা প্রান ঝরেছিল আবার ও তা ঘটবে। বক্তব্যে সৈয়দ আহমদুল হক  বলেন, গত ত্রিশ বছরে হবিগঞ্জ সদর উপজেলায় যত উন্নয়ন হয়েছে তার প্রতিটিতে আমার অংশদারিত্ব রয়েছে। কোন মহল থেকে উন্নয়নের এক মাত্র দাবীদার বলে প্রচারনা মিথ্যায় বেসাতি ছাড়া কিছু নয়। এদিকে গতকাল সকালে রিচি ইউনিয়নের তৈতখাই, মিজাপুর সহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন সৈয়দ আহমদুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com