শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

পরিবার পরিকল্পনা মেলায় নতুন দিনের পালাগান

  • আপডেট টাইম শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ২ দিনব্যাপী পরিবার পরিকল্পনা অধিদপ্তর হবিগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পরিবার পরিকল্পনা মেলা। মেলায় নতুন দিন এর উদ্যোগে মঞ্চস্থ হয়েছে জনসচেতনতামূলক পালাগান। বানিয়াচং সাগর দীঘি থিয়েটার দলের অংশগ্রহণে এ পালাগান অনুষ্ঠিত হয়। পালাগানের পরপরই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-সচিব নার্গিস আক্তার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিডি (এফপি) ডাঃ নাসিমা খানম, এডিসি (রাজস্ব) নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) রবিউল ইসলাম, নতুন দিনের প্রোগ্রাম অফিসার মনিটরিং সাইদুল হক, জেলা টীম লিডার শরীফ আল মঞ্জিল। উক্ত মেলায় সরকারী ও বেসরকারী পর্যায়ের ২০টি স্টল অংশগ্রহণ করে। পালাগানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাগরদিঘি থিয়েটার এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মখলিছ মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com