বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ জংশনে আমোদ ফূর্তিরকালে ৭ মহিলাসহ এক যুবক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৯ মার্চ, ২০১৮
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ জংশনের একটি রুমে আমোদ ফূর্তি করার সময় ৭ মহিলাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় আরো ৩ যুবক পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁিড়র এসআই সাজিদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই স্থান থেকে তাদের আটক করে। আটককৃতরা হল নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বেদানা আক্তার (২২), বিলকিছ (২৩), হনুফা বেগম (৩৫), রুবিনা (৩০), সাজনা (২৫), ফরিদা (২০), পারভীন আক্তার (২২) ও নাঈম আহমেদ (২৫)। এ সময় অপর ৩ যুবক পালিয়ে যায়।
এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রেলওয়ের কতিপয় কর্মচারীর যোগসাজশে জংশন এলাকায় একটি চক্র গড়ে উঠেছে। তারা প্রায়ই বিভিন্ন স্থান থেকে মেয়েদের এনে আমোদ ফূর্তিতে লিপ্ত হয়। শুধু তাই নয় এখান থেকে বিভিন্নস্থানে মেয়েদের সরবরাহ করা হয়। ওই স্থানটি জনবহুল হওয়ায় সন্দেহের বাহিরে থেকে যায় তারা। বিষয়টি পুলিশের নজরে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com