বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে মহিলা বিষয়কের নারী উন্নয়ন মেলা সফলভাবে সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ৯ মার্চ, ২০১৮
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হবিগঞ্জে নারী উন্নয়ন মেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। জেলা মহিলা অধিদপ্তর, হবিগঞ্জ এর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদ অডিটরিয়াম প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। সকাল ১০টার জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফানুস উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মো: জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো: রবিউল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এবং ব্র্যাকের জেলা প্রতিনিধি ফিরোজ ভূইয়া উপস্থিত ছিলেন। মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মাহবুবুল আলম। মেলায় মহিলা অধিদপ্তর, বিভিন্ন সমিতি, নারী উদ্যোক্তা এবং ব্র্যাকের মোট ১০টি স্টল স্থাপন করা হয়। এসব স্টলে বিভিন্ন পণ্যসহ সেবা সামগ্রী উপস্থাপন করা হয়। মেলাকে উপলক্ষ্য করে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কৌতুক পরিবেশন করা হয়। সবশেষে সাংস্কৃতিক ও কৌতুকে ৩বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com