বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নিজামপুরে স্বামীর বন্দিশালা থেকে মা-মেয়েকে উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের শরীফাবাদ গ্রামে স্বামীর বন্দিশালা থেকে গৃহবধু ও তার সন্তানকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সদর থানার এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এ সময় গৃহবধূ রোজিনার স্বামী লিটন পালিয়ে যায়। পুলিশ জানায়, ৫ বছর আগে একই গ্রামের আব্দুল হাই’র কন্যা রোজিনাকে বিয়ে দেয়া হয় লিটনের সাথে। বিয়ের পর তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। সম্প্রতি লিটন রোজিনার উপর নির্যাতন চালায়। বিষয়টি রোজিনা তার পিতাকে জানালে এ নিয়ে সালিশ হয়। এতে সে ক্ষিপ্ত হয়ে গত সোমবার রোজিনাকে মারধোর করে ঘরে বন্দি করে রাখে। বিষয়টি রোজিনা পরিবার জানতে পেরে আদালতে মামলা করেন। আদালত তাদেরকে উদ্ধারের জন্য সদর থানা পুলিশকে নির্দেশ দেন। গতকাল মঙ্গলবার বিকেলে তাদের উদ্ধার করে পিতার জিম্মায় দেয় পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com