বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাল্লা রেল কলোনী থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ৫৪৯ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বাল্লা রেল কলোনীতে মমিনা আক্তার (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে মমিনার স্বামী ও শ্বশুর পলাতক রয়েছে। সে ওই গ্রামের ফারুক মিয়ার স্ত্রী। পুলিশ সূত্র জানায়, গতকাল রবিবার সকাল ১০টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামের ফারুক মিয়ার স্ত্রী মমিনা আক্তার (২৮) স্বামীর বাড়ির বসতঘরের তীরের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগায়। তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী চুনারুঘাট থানায় খবর দিলে এসআই কাশী চন্দ্র শর্মার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে দুপুরের দিকে মমিনা আক্তারের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। জানা যায়, মমিনা আক্তার উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের দক্ষিণ গোছাপাড়া গ্রামের বাসিন্দা গোলাম হোসেনের কন্যা। ১২ বছর আগে ফারুক মিয়ার সাথে বিয়ে হয় মমিনা আক্তারের। মমিনা আক্তারের ১০ বছরের কন্যা সন্তান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com