বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ৪৪৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট রেল সড়কের বাহুবল উপজেলার রশিদপুর রেল স্টেশনের কাছে এ ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আখাউড়া স্টেশন থেকে ছেড়ে আসা সিলেটগামী ডেমু ট্রেন উপজেলার রশিদপুর রেলস্টেশনের অন্ততঃ ৫ শত মিটার দূরবর্তী পূর্ব দিকে পৌছুলে রাস্তা পারপারের সময় আনুমানিক ৫৫ বছর বয়স্কের অজ্ঞাতনামা এক ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে রাতেই শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার মর্গে পাঠায়। শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, এখনও মরদেহের পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com