বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে পৃথক অভিযান চালিয়ে ২ মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আনোয়ারপুর থেকে হাবিব মিয়া (৩০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত ইজ্জত আলীর পুত্র। গত শুক্রবার গভীররাতে সদর থানার এসআই রকিবুল হাসান ও আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা করেছে। গতকাল শনিবার তাকে কারাগারে প্রেরণ করা হয়।
এদিকে ওই দিনই শহরের হরিপুর এলাকা থেকে ফরিদ মিয়া (৩২) নামে অপর এক মাদক বিক্রেতাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত আমির আলীর পুত্র। তার দেহ তল্লাশী করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com