বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মিরপুরে একই স্থানে পাল্টা পাল্টি মাহফিল ঘোষণা ॥ প্রশাসনের হস্তক্ষেপে উভয় কর্মসূচি পণ্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২ মার্চ, ২০১৮
  • ৬৫৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের মিরপুর ইউনিয়নের রাউদগাঁও গ্রামে কওমী মতাদর্শীদের তফসিল সম্মেলন ঠেকাতে পাল্টা কর্মসূচি ঘোষণা দিয়ে উত্তেজনা সৃষ্টি করেছে সুন্নী মতাদর্শী একটি সংঘটন। এ নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন উভয় পক্ষের মাহফিল বাতিল করে দিয়েছে। এতে পণ্ড হয়ে গেছে উভয়পক্ষের কর্মসূচি। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের রাউদগাঁও গ্রামে কওমী মতাদর্শী আল-ফাতাহ ইসলামী যুবসংঘের উদ্যোগে পূর্ব নির্ধারিত তাফসীরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা আজ শুক্রবার বিকেলে রাউদগাঁও প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে। উক্ত মহাসম্মেলন সফল করতে দুই সপ্তাহ ধরে বিভিন্নভাবে প্রচারণা চালিয়েছেন আয়োজকরা। এদিকে সুন্নী মতাদর্শী রাউদগাঁও হযরত শাহজালাল (রহঃ) সুন্নী যুব সংঘের উদ্যোগে ১৪ জানুয়ারি বার্ষিক সুন্নী মহা সম্মেলন করার পরও পূনরায় একই তারিখে একই জায়গায় তাফসীর সম্মেলনের ঘোষণা দেয়। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বিষয়টি পুরো উপজেলায় দুই মতাদর্শী লোকের মাঝে জানাজানি হলে উত্তেজনা চরমে পৌঁছে যায়।
এ ব্যাপারে রাউদগাঁও আল-ফাতাহ ইসলামী যুব সংঘের সভাপতি তোফাজ্জল খাঁন জানান, আমাদের তাফসীর এক মাস আগ থেকে নির্ধারণ করা। আর সুন্নী যুব সংঘ দেড় মাস আগে একই জায়গায় তাফসীর করে আবার কেন তাদের এই তাফসীরের আয়োজন?
বিষয়টি স্থানীয় প্রশাসন জানতে পেরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে দুই মতাদর্শী স্থানীয় লোকজন নিয়ে এক বৈঠকে বসেন। বৈঠকে স্থানীয় লোকদের বক্তব্য শুনে আইন শৃংখলা স্বাভাবিক রাখার স্বার্থে আজ শুক্রবারের দুই পক্ষের তাফসীর মাহফিল বন্ধ রাখার অনুরোধ ও নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, মিরপুর ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত, উপজেলা কমিউনিটি পুলিশের আহ্বায়ক মোঃ আসকার আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান অনু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com