বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জিএসসি সাউথ ইস্ট রিজিওনের অমর একুশে ফেব্র“য়ারি উদযাপন

  • আপডেট টাইম শুক্রবার, ২ মার্চ, ২০১৮
  • ৭৬৭ বা পড়া হয়েছে

অলিউর রহমান অলি, লন্ডন থেকে ॥ গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের কেন্দ্রীয় অফিসে সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে আন্তর্জাতিক বাংলা মার্তৃভাষা দিবস উদযাপন উপলক্ষে গত ২১শে ফেব্র“য়ারি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাউথ ইস্ট রিজিওনের চেয়ারম্যান মোহাম্মদ ইছবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিএসসির প্রতিষ্ঠাতা অন্যতম যুগ্ম-আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এস,এম, আলাউদ্দিন আহমেদ। সভার শুরুতে সাউথ ইস্ট রিজিওনের অন্যতম সহ-সভাপতি মৌলানা রফিক উদ্দিন রফিক পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন। সভার সভাপতি আগত অতিথি ও সভায় অংশগ্রহনকারী সকলকে স্বাগত জানান এবং ৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা শুরু করেন। ৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, একুশে ফেব্র“য়ারীর শিক্ষা অন্যায়ের কাছে মাথানত না করা এবং তারই পথ ধরে ৬২, ৬৯ সালে গণআন্দোলন ও ৭১ সালে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস এবং ইউনেস্কো কর্তৃক বাংলাকে আন্তর্জাতিক মার্তৃভাষা হিসাবে স্বীকৃতিদান নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের জয়েন্ট ইন্টারন্যাশনাল সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা এম এ আজিজ। প্রধান অতিথি আলহাজ্ব এস, এম, আলাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি শিক্ষক মন্জুর রেজা চৌধুরী, যুগ্ম-সম্পাদক আব্দুল মালিক কুটি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিল্লুল হক, রফিকুল হক, সদস্য ও সেক্রেটারী সৈয়দপুর সামসিয়া সমিতি, বাংলা স্কুল টিচার আশরাফুল চৌধুরী, কোষাধ্যক্ষ সূফি সোহেল আহমেদ, সহ-সভাপতি মৌলানা রফিক আহম্মদ রফিক, সদস্য যথাক্রমে কাজী তাজউদ্দিন আকমল, এম, এ, মুকিত, মায়জুদ্দিন আহম্মদ প্রমূখ নের্তৃবৃন্দ। সভায় সকল বক্তাগণই বিদেশী শক্তির মাধ্যমে সাংস্কৃতিক আগ্রাসন বন্ধ করে বাংলাকে রাষ্ট্রের সর্বক্ষেত্রে ব্যাবহার করার জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবী জানান। একই সাথে বিলাতে সকল সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান ও অবিভাবকগণকে বর্তমান ও ভবিষ্যত বাঙ্গালী প্রজন্মকে বাংলা ভাষায় শিক্ষা অর্জনে উৎসাহীত করার জন্য আহ্বান জানানো হয়। সভায় সম্প্রতি সাউথ ইষ্ট রিজিওনের অন্যতম সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মোতালিব, হাছান গাও নিবাসী ফজলুর রহমান, মৌলানা নাজিম উদ্দিন সাহেবের পিতা এবং এম, এ, আজিজের আত্মীয় বিশিষ্ট সমাজ সেবক হবিগঞ্জে বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ মোঃ ছিদ্দিক আলীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহন করা হয় এবং সকল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। অতঃপর সভার সভাপতি আলোচনায় অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com