বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের মুন্সেফী এলাকায় শিক্ষক হত্যা মামলার আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৮৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার শিক্ষক স্বপন হত্যা মামলার আসামী সফিক মিয়া (৩০) কে ৩ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। সে বাহুবল উপজেলার ভবানীপুর গ্রামের জিলু মিয়ার পুত্র। বাহুবল থানার ওসি মাসুক আলী এর সত্যতা নিশ্চিত করে জানান, ফুলতলি এলাকার মুশকিল হাসান (রঃ) এর মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
২০১৫ সালের ১৪ মার্চ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার প্রেসিডেন্সী স্কুল এন্ড কলেজ থেকে এর শিক্ষক আবু মুসা স্বপন (২৫) এর রক্তমাখা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত স্বপন সদর উপজেলার মশাজান গ্রামের তোরাব আলীর পুত্র। সে সরকারি বৃন্দাবন কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র ছিল। হত্যাকান্ডের ঘটনায় নিহতের বড় ভাই সুজন মিয়া বাদি হয়ে সদর থানায় মামলা করেন। হত্যাকান্ডের পর স্বপনের ব্যবহৃত ফোন দুইটি উধাও হয়ে যায়। পুলিশ কললিষ্টের সূত্রধরে আসামী ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com