বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কাশিপুরে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৭৫৮ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুরে দুই দলের সংঘর্ষে যুবক হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আবিদ আলী (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে সদর থানার এসআই আব্দুল মুকিত চৌধুরী ও সাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ শহরতলীর দুর্লভপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, আবিদ আলী হত্যাকান্ডের পর থেকে তার শ্বশুর বাড়িতে আত্মগোপন করে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। আজ বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। প্রসঙ্গত গত ২১ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুরে দুই দল লোকের সংঘর্ষে স্বপন মিয়া নামের এক যুবক নিহত হয়। সে ওই গ্রামের সুরত আলীর পুত্র। এ ঘটনায় স্বপনের পিতা সুরত আলী বাদি হয়ে ৫৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় দুইজন কারাগারে রয়েছে। আবিদ আলী এ মামলার ৪৪ নম্বর আসামী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com