বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে ৭ম দাপ্তরিক ভাষা বাংলার দাবিতে ভোট গ্রহণ

  • আপডেট টাইম বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৮৬ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ আন্তর্জাতিক বাংলা ভাষা  জাতিসংঘে ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলার দাবিতে শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবে অনলাইনে ভোট গ্রহণের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্র“পের সহযোগিতায় ওঅনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ ২৪.কম এর আয়োজনে দেশব্যাপী চলছে জাতিসংঘে বাংলা চাই অনলাইন ভোটিং কার্যক্রম। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ভোট দিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব। জাগোনিউজ-এর শায়েস্তাগঞ্জ প্রতিনিধি কামরুজ্জামান আল রিয়াদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান আনিছ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, করাঙ্গীনিউজ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, দৈনিক শায়েস্তাগঞ্জ সম্পাদক শাখায়াত হোসেন টিটু, পূর্বপশ্চিমবিডি নিউজ এর জেলা প্রতিনিধি কামরুল হাসান, পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক সৈয়দ এবাদুল হক শাহিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com