বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জাতিসংঘের দাপ্তরিক ভাষা বাংলা চাই হবিগঞ্জে অনলাইন আবেদনের উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৭১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা বাংলা চাই দাবিতে হবিগঞ্জে অনলাইন আবেদনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এর উদ্বোধন করেন উপ-সচিব স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সফিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যেকোন সা¤্রাজ্যবাদী শক্তির কাজ হচ্ছে অন্য একটি জাতি গোষ্ঠীকে শোষণ করা। তার শিক্ষা এবং সংস্কৃতিকে ধ্বংস করা। সে প্রচেষ্টার অংশ হিসেবেই তৎকালিন পাকিস্তান সরকার আমাদের মাতৃভাষাকে কেড়ে নিতে চেয়েছিল। আমাদের ভাষা, সংস্কৃতিকে ধ্বংস করে দিতে চেয়েছিল। তারা চেয়েছিল উর্দূ হরফে বাংলা ভাষার প্রচলন করতে। কিন্তু তারা সফল হয়নি। ১৯৯৯ সালে আমাদের মাতৃভাষা বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পায়। এরপর থেকে সারা বিশে^ই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে। বিশে^র ৩০ কোটিরও অধিক মানুষ বাংলা ভাষায় কথা বলেন। তাই আমরা চাই বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা করা হোক। দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানী প্রাণ আরএফএল গ্র“পের সহযোগিতায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ ২৪ ডট কম এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ এখলাছুর রহমান খোকন। এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ ও সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, ৭১’টিভি প্রতিনিধি শাকিল চৌধুরী, আব্দুল কাইয়ূম, রাসেল চৌধুরী, এমদাদুল ইসলাম সোহেল, রোটার‌্যাক্টর নাহিদা খান সুর্মি, পার্থ সারথি রায় প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, আইনজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com