মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বন্ধুদের সাথে সাতছড়ি আনন্দ করতে গিয়ে লাশ হলেন চুনারুঘাটের মাসুক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৭৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বন্ধুদের সাথে সাতছড়িতে আনন্দ করতে গিয়ে লাশ হলেন চুনারুঘাটের মোটরসাইকেল আরোহী মাসুক মিয়া (২২)। সেখান থেকে বাড়ি ফেরার পথে সিএনজির সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে তার প্রাণ গেল। নিহত মাসুক মিয়া উপজেলার ডুলনা গ্রামের হাসান মিয়ার পুত্র। গতকাল বিকেল ৫টার দিকে চুনারুঘাট পুরাতন মহাসড়কের আমতলী নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন বন্ধু মিলে ছয়টি মোটরসাইকেলযোগে সাতছড়িতে আনন্দ করতে গিয়েছিলেন। এদের মধ্যে মাসুক মিয়ার একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিকেল ৫টার দিকে চুনারুঘাট সড়কের আমতলী নামক স্থানে মাসুক মিয়ার মোটরসাইকেলটি একটি সিএনজির সাথে ধাক্কা লাগে। ধাক্কা খেয়ে সড়কের পাশে একটি গাছের সাথে আঘাত লাগে মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই মাসুক মিয়ার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com