বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হাথিরথান গ্রামে প্রেমিকের বাড়ীতে অনশনকারী প্রেমিকা হাসপাতালে ভর্তি ॥ প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার হাতিরথান গ্রামে প্রেমিকের বাড়ীতে অনশনকারী প্রেমিকা এবার ধর্ষণের অভিযোগে ভর্তি হয়েছে সদর হাসপাতালে। এ ব্যাপারে ওই প্রেমিকা গত রবিবার রাতে প্রেমিকসহ ৪ জনকে আসামী করে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছে।
প্রসঙ্গত, গত ২২ ফেব্র“য়ারি হাতিরথান গ্রামের আব্দুস আহাদের কন্যা হবিগঞ্জ সরকারী মহিলার কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী হেলেনা আক্তার একই গ্রামের আব্দুস সালামের পুত্র রাজমিস্ত্রি সোহেল মিয়ার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে। বিষয়টি এলাকাবাসী জেনে গেলে মুরুব্বিরা গত মঙ্গলবার সালিশ বৈঠক আহবান করেন। বৈঠকে বুধবার সকাল ১১টায় লস্করপুর ইউনিয়ন অফিসে চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরুর উপস্থিতিতে তাদের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু প্রেমিক সোহেল বিয়ে না করায় বিকেল ৩টায় হেলেনা আক্তার সোহেল মিয়ার বাড়ীর সামনে দাড়িয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে। এক পর্যায়ে সোহেল পালিয়ে যায়। সে আরো জানায়, বিয়ের প্রলোভন দিয়ে একই গ্রামের ঠাকুরবাড়িতে সোহেল তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলে।
এ ব্যাপারে এসআই আব্দুল মুকিত চৌধুরী জানান, মামলা দায়েরের পর হেলেনাকে হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে। পরীক্ষার পর জবানবন্দির জন্য আদালতে নেয়া হবে। এদিকে সোহেলসহ অপর ৩ আসামীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com