বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের নবাগত ডিসি মাহমুদুল কবির মুরাদ

  • আপডেট টাইম সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১১৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নয়া জেলা প্রশাসক (ডিসি) হলেন মাহমুদুল কবির মুরাদ। গতকাল রোববার (২৫ ফেব্র“য়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ উপ-সচিবকে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে নিয়োগের আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। নয়া জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ বিদ্যুৎ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
একই আদেশে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহসহ ২২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে তিন জেলার ডিসি পদে রদবদল করা হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিভাগীর পর্যায়ের এই ছয় জেলা ছাড়াও যশোর, চাঁদপুর, কুমিল্লা, বান্দরবান, নেত্রকোণা, সাতক্ষীরা, শরিয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, রাঙামাটি, কক্সবাজার, ঝিনাইদহ, ভোলা, কুড়িগ্রাম, নরসিংদী ও হবিগঞ্জে নতুন ডিসি নিয়োগ দেয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com