বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে মাকে মারপিট করে মেয়েকে ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৭৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের মানিক ভান্ডার গ্রামে মাকে মারধর করে যুবতী মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মূমুর্ষ অবস্থায় যুবতী (২৩) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোর রাতে এ ঘটনাটি ঘটে। তবে পুলিশ দাবী করছে ধর্ষনের কোন ঘটনা ঘটেনি। পারিবারিক বিরোধের জের ধরে হামলায় মা-মেয়ে আহত হয়েছে।
ধর্ষনের শিকার যুবতীর পরিবার জানায়, বেশ কিছু দিন যাবত ওই   যুবতী কন্যাকে বিভিন্ন ভাবে উত্যক্ত করে আসছিল একই গ্রামের মিজান মিয়া ও ফজুল হক নামে দুই যুবক। এরা তাকে কু-প্রস্তাব দেয়া হয় বলেও জানায় যুবতীর পরিবার। এরই জের ধরে শনিবার ভোর রাতে যুবতীর বাড়িতে মিজান ও ফজুল হকসহ বেশ কয়েকজন ওই যুবতীর ঘরে প্রবেশ করে। এ সময় তারা ওই মেয়েকে ধর্ষণের চেষ্ঠা চালালে তার শোর-চিৎকার শোনে মা এগিয়ে আসলে লম্পটরা তার মাকে মারপিট করে একটি কক্ষে আটকে রেখে যুবতীকে ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে।
পুলিশ দাবী করছে ওই এলাকায় কোন ধর্ষনের ঘটনা ঘটেনি। তাদের মধ্যে পারিবারিক ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে তাদের উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে। হামলায় মা-মেয়ে দুজনই আহত হয়েছে।
এ ব্যাপারে সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ডাক্তার দেবাশিষ দাস জানান, তার পরিবারের দাবী ওই যুবতীকে ধর্ষন করা হয়েছে। আমরা হাসপাতালের ভর্তি খাতায় সেক্সুয়াল এসাল্ট লিখে ভর্তি দিয়েছি। মেডিক্যাল টিম গঠন করে তার পরিক্ষা-নিরিক্ষা করা হবে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, তারা একে অপরের আত্মীয়। তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইউপি চেয়ারম্যানসহ স্থানীয়দের সাথে কথা বলে ধর্ষনের কোন সত্যতা পাওয়া যায়নি। তবে তাদেরকে মারপিঠ করা হয়েছে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com