মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বামৈ বাজারে ছাত্রলীগ কর্মীসহ ৩ মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বামৈ বাজার থেকে ছাত্রলীগ কর্মীসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক করা হল, নাসির নগর উপজেলার ফান্দ্রাউক গ্রামের কালা মিয়ার পুত্র ফান্দ্রাউক ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া (২২), বামৈ গ্রামের আকিকুল ইসলামের পুত্র শরীফ (২৫) ও মুড়িয়াউক গ্রামের মতি মিয়ার পুত্র ইব্রাহিম মিয়া (২৫)। এ সময় তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে লাখাই থানা পুলিশ তাদের আটক করে। এ ব্যাপারে লাখাই থানা পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com