সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

কেন্দ্রীয় আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সৈয়দ সুমন

  • আপডেট টাইম শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১১৪৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গতকাল শুক্রবার কেন্দ্রীয় আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব দেলোয়ার হোসেনের পরিচালনায় নবগঠিত কমিটি পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এছড়াও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র থাকালীন প্রথমে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন। পরে তিনি লন্ডন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করে দেশে ফিরে বাংলাদেশ সুপ্রিমকোর্টে আইনজীবী হিসেবে প্রেক্টিস শুরু করেন। বর্তমানে আন্তার্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এ ব্যাপারে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জানান, আমাকে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাদার অব হিউমিনিটি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন। এছাড়াও বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com