শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মোহনপুর ঝিলপাড় মাঠ টিভি কাপ টুর্ণামেন্টে স্টাফ কোয়াটার বিজয়ী

  • আপডেট টাইম শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মোহনপুর ঝিলপাড় মাঠ টিভি কাপ ক্রিকেট টুর্ণামেন্টে বিজয়ী হয়েছে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়াটার একাদ্বশ।
খেলার শুরুতে প্রথমে ব্যাট করতে নামে স্টাফ কোয়াটার একাদ্বশ। ১২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৯৫ রান সংগ্রহ করে। ওপেনিং জুটিতে দোহার ৩১ ও তন্ময় ৬ রান করে। অতিরিক্ত রানসহ ৪১ রান সংগ্রহের পর দলের প্রথম উইকেট হারায় স্টাফ কোটার একাদ্বশ। দলের হয়ে লিংকন ১৬, মৃতুঞ্জয় ১৬, আশিকুরের ৫ রানের বিনিময়ে দলের সংগ্রহ দাড়ায় ৯৫ রান।
দ্বিতীয়ার্ধে ব্যাট করতে নামা আড্ডা একাদশ সবকটি উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করে। ৭ উইকেটে বিজয়ী হয় স্টাফ কোয়াটার একাদ্বশ।
টুর্ণামেন্টে ১৪৩ রান করে ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন দলীয় অধিনায়ক দোহা খান চৌধুরী। আর ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হন আশিকুর।
খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিরতণ অনুষ্টিত হয়। মোহরপুর উত্তর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফরিদ মিয়া সভাপতিত্বে ও আবুল বাশার তুষার, শফিকুল ইসলাম রুহেল এর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ঠিকাদার মোঃ জামাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী এম আর সুহেল, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন আনু প্রমূখ।
টুর্ণামেনেট বিজয়ী দলের হয়ে খেলায় অংশগ্রহন করেন, তন্ময় আকন্দ, লিংকন, মৃতঞ্জয়, আশিকুর, তৌহিদ, জনি, দোহা, সবুজ, হৃদয়, আলী, সুস্ময়।
খেলার আয়োজনে ছিলেন রাফি আহমেদ ও সাগর আহমেদ। খেলায় মোট ১৬টি দল অংশ গ্রহণ করে। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী ও রার্নাস আপ দলের হাতে ট্রপি তুলে দেন। একই সাথে ম্যান অব দ্যা টুর্ণামেন্ট দোহা খান চৌধুরী ও ম্যান অব দ্যা ম্যাচ আশিকুরের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com