বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ ছাত্রদল নেতা মুরাদ ও সোহেল আবারো বহিস্কার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪
  • ৫৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দলীয় শৃংখলা ভঙ্গের কারনে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলম মুরাদ ও নবীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেলকে দল থেকে পূণরায় বহিস্কার করা হয়েছে। গত ৮ মার্চ বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে জানানো হয় উল্লেখিত ছাত্রদল নেতৃদ্বয়কে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। এর অনুলিপি কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন জীবন ও জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদককে দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৫ মার্চ ওই দু’নেতাকে বহিস্কার করা হলে ৬ মার্চ তা প্রত্যাহার করা হয়। এনিয়ে তৃর্ণমূল পর্যায়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। পরে তৃণমূল নেতাদের দাবীর প্রেক্ষিতে কেন্দ্রীয় দপ্তর ৮ মার্চ পূণরায় তাদের বহিস্কার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com