মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি স্বর্ণালংকার অর্থকড়ি লুট ॥ আহত ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪
  • ৪৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পল্লীতে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা পরিবারের লোকদের মারপিট করে নগদ টাকা স্বর্ণালংকারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। ডাকাতদের মারপিটে আহত একজনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ও আরেকজনকে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রবিবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ উপজেলা কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাও গ্রামের সৌদি আরব প্রবাসী ইদ্রিছ মিয়ার বাড়ীতে এ ডাকাতির ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ওই রাতে প্রবাসী ইদ্রিছ মিয়ার বাড়ীতে ১০/১২ জনের একদল মুখোশধারী ডাকাত হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পরিবারের লোকজনকে জিম্মি ও বেদড়ক মারপিট করে লুটপাট চালায়। এ সময় ডাকাতদের হামলায় প্রবাসীর ভাই ইউনুছ মিয়া মারাত্মক আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত বোন জামাই আলফু মিয়াকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতি শেষে ডাকাতদল পালিয়ে যাওয়ার পর বাড়ীর লোকজনের চিৎকারে গ্রামের লোকজন এসে তাদের উদ্ধার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com